খবরটি শুনুন
অডিও সংস্করণ
ময়নাগুড়ি, মোহাম্মদ রব্বানী: ময়নাগুড়ি রাজারহাট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও মুদির দোকানে চুরি চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতেময়নাগুড়ি রাজারহাট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দোকানে চুরির ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছরায় এলাকায় । আজ সকালে ব্যাংকের এক কর্মী ব্যাংক এসেদেখে ব্যাংক ঢোকার বাড়ানোর তালা ভাঙ্গা পাশাপাশি ঘরের একটি জানালাও ভাঙ্গা সেই জানালা দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছে বলে অনুমান এরপরই ওই কর্মী খবর দেয় ব্যাঙ্ক ম্যানেজার খবর পেয়ে ঘটনাস্থলে এসে খবর দেয় ময়নাগুড়ি থানা পুলিশকে ময়নাগুড়ি থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
যদিও ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছে টাকা রাখার লকার খুলতে পারেনি তবে ব্যাংকের কাগজপত্র ওলট-পালট করে রেখেছে ব্যাংক ছাড়াও পাশের একটি দোকানে চুরি হয়েছে বলে জানান শ্যামল বর্মন নামে এক দোকানদার তার অভিযোগ প্রায় 30 থেকে 35 হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এদিকে চুরির ঘটনায় আতঙ্ক অন্যদিকে ময়নাগুড়ি থানার এক পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে । ব্যাংকের সিসিটিভি ক্যামেরা তারা ভেঙ্গে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা তবুও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই পরিস্থিতিতে রাজারহাটে পুলিশের নিরাপত্তার দাবি করেছে স্থানীয়রা সহ ব্যবসায়ী মহল ।