খবরটি শুনুন
অডিও সংস্করণ
আই.সি পদে পদন্নোতি হয়ে স্থানান্তরিত হলেন দ্বিপোজ্বল ভৌমিক। ২০১৮ সালের অক্টোবর থেকে রাজগঞ্জ থানায় সি.আই (সদর) পদে দ্বায়িত্বে ছিলেন। জলপাইগুড়ি এবং রাজগঞ্জ এলাকার অনেক গুরুত্বপূর্ণ কেস নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। ভালো কাজের সুনামে দক্ষিন দিনাজপুরে তপন থানায় আই.সি পদে দ্বায়িত্ব পেলেন। বুধবার তার বদলিকালে জলপাইগুড়ি সদর কোর্ট, রাজগঞ্জ থানা, রাজগঞ্জ সি.আই দপ্তর ও এন্টি করপশন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এর পাশাপাশি জাতীয় করোনা যোদ্ধার ফলক তুলে দেওয়া হয়।