তৃণমূলের হয়েই ফের প্রচারে মাঠে নামছেন কৃষ্ণ দাস

Thursday, March 11, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তৃণমূলের হয়েই ফের প্রচারে মাঠে নামছেন কৃষ্ণ দাস। এদিন জলপাইগুড়ির এক সাংবাদিক বৈঠকে কৃষ্ণ দাস জানায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকে আলোচনায় আমি খুশি । বিজিবি থেকে যোগ দেওয়ার অনেক প্রস্তাব আসছিল। কিন্তু আমি বিজেপিতে যাবনা। দলের হয়ে কাজ করব, দল যে দায়িত্ব দিক না কেন! সেই দায়িত্ব পালন করব। যদিও রাজগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণার দিন জলপাইগুড়ি জেলা এস সি, এস টি, অবিসী, সেলের সভাপতি কৃষ্ণ দাস, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে অনেক ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবং দল ছেড়ে নির্দল হয়ে লড়াই করার কথাও , উঠেছিল। তবে কলকাতায় পিকের টিম এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর হঠাৎই এই পরামর্শ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator