নন্দীগ্রামের ভূমিপুত্র হতে এবার সেখানকার ভোটার হলেন শুভেন্দু

Saturday, March 13, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপির তরফে নন্দীগ্রামে প্রার্থী আগেই হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার হলেন ভোটার। এতদিন হলদিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন তিনি। কিন্তু নিজেকে ভূমিপুত্র প্রমাণ করতে এবার নন্দীগ্রামের ভোটার হলেন তিনি। তাঁর বুথ নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল বলেই জানা গিয়েছে। শুক্রবারই নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু।
 
এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বেশ আত্মবিশ্বাসী ছিলেন শুভেন্দু অধিকারী। আগেই বলেছেন মমতা বন্দ্যোধ্যায়কে হাফ লাখের বেশি ভোটে হারাবেন। বহিরাগত মমতাকে নন্দীগ্রামের মানুষ ভোট দেবে না। এদিন তিনি বলেন, ‘২রা মে’তে এসে সবাই আমার বাড়ি মিষ্টি খেয়ে যাবেন।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator