হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী!

Tuesday, March 02, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গত বছর থেকেই নিজের দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল থেকেও ইস্তফা দেন তিনি। গত বছর ১৯শে ডিসেম্বর মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ্‌’র হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁকে দেওয়া হয় জেড ক্যাটেগরির নিরাপত্তা। এরপর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরও তাঁকে নানান গুরু দায়িত্ব দেওয়া হয়। গত ৮ই জানুয়ারি জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শুভেন্দু অধিকারী।

কিন্তু এবার সেই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। কেন্দ্র বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কর্পোরেশনে তিন বছরের জন্য চেয়ারম্যান হন শুভেন্দু। এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেটের মন্ত্রিত্ব পদেরই সমান গুরুত্বপূর্ণ ও সম্মানীয়। কিন্তু হঠাৎই এই পদ থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু ঠিক কী কারণে শুভেন্দু ইস্তফা দিয়েছেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় জানান যে এখন ভোটের মুখে দলের কাজ নিয়ে বেশ ব্যস্ত শুভেন্দু। তাই আপাতত তিনি এই দায়িত্ব সামলাতে পারছেন না, তাই ইস্তফা দিয়েছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator