কোচবিহারের বাইসনের তাণ্ডব, আহত এক বাসিন্দা, মৃত দুই গরু

Wednesday, March 03, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা বাইসনের তাণ্ডব শুরু হয়েছে কোচবিহার শহর লাগোয়া পশ্চিম ঘুঘুমারি ফাসিরঘাট এলাকায়। বাইনের তাণ্ডবে ইতিমধ্যেই একজন বাসিন্দা গুরুতর ভাবে আহত হয়েছেন। দুটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে উঠে তাঁরা দেখতে পান এলাকায় তিন টি বাইসন ঘুরে বেড়াচ্ছে। এরপর লোকজন জমায়েত হতে শুরু করলে দুটি বাইসন সেখান থেকে অন্যত্র চলে যায়।

কিন্তু একটি বাইসন এখনও ওই এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই খবর পেয়ে বনদফতরের লোকজন সেখানে ছুটে গিয়েছে। বাইসনটিকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে বাগে আনার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চিলাপাতার জঙ্গল থেকে তোর্সা নদীর পাড় ধরে ওই বাইসন গুলো কোচবিহারের লোকালয়ে চলে এসেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator