খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ, ১১ মার্চ: প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় চক্রান্ত করে ধাক্কা মেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। সড়কপথে গ্রিন করিডর করে মুখমন্ত্রীকে কলকাতায় আনা হয়েছে। তারই দ্রুত সুস্থ কামনায় এদিন রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের মাঠে একটি যজ্ঞ এবং মুসলিম সম্প্রদায়ের সমর্থকরা দোয়া "মিলাদ" এর আয়োজন করেন রাজগঞ্জএর বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় এবং তৃণমূল সমর্থকরা।

