খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জঃ রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীদের একাংশ। তাদের দাবি, এই কেন্দ্রে তারা ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে চান। কোনও বহিরাগত লোককে বিজেপির প্রার্থী হিসেবে তারা মানবেন না। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বেশ কিছু জায়গায় প্রার্থী বদল এর দাবিতে ক্ষোভে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। রাজগঞ্জে সুপেন রায়কে প্রার্থী করার অসন্তুষ্ট বিজেপি। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রেও দীপেন প্রামাণিককে প্রার্থী চেয়ে অসন্তোষ প্রকাশ করেন দলীয় কর্মীরা।
বিজেপি নেতাদের অভিযোগ, দলের মনোনীত প্রার্থী একেবারেই যোগ্য নন। তিনি ভাল করে কথাই বলতে পারেন না। সংগঠন করার ক্ষমতা নেই তার। রাজগঞ্জ বিধানসভায় মনোনীত বিজেপি প্রার্থী রায়ের বাড়ি ফুলবাড়ী বিধানসভা এলাকায়। তিনি জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ১৪৮টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়। আসন্ন বিধানসভায় বাকি আসনগুলোতে জন্য তাতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে বিশেষ করে জলপাইগুড়ি জেলার আসনে প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। রাজগঞ্জের বেলাকোবা বিজেপি পার্টি কার্যালয়ে মন্ডলকমিটি নেতৃত্বরা বিক্ষোভ প্রদর্শন করেন।
পাশাপাশি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোশ্বামী তৃণমূল ও টিম পিকের দালাল বলে পদত্যাগের দাবী জানান। মন্ডল কমিটির নেতা দেবাশীষ দে জানান, রাজগঞ্জে একাধিক ব্যাক্তি আছে প্রার্থীর যোগ্য, তাদেরকে প্রার্থী না করে বহিরাগত প্রার্থী করা হয়েছে তা আমরা মানবো না। অবিলম্বে প্রার্থী বদল করে রাজগঞ্জের ভূমিপুত্রকে প্রার্থী করা হোক এই দাবী নিয়ে জলপাইগুড়ি জেলা কার্যালয় ঘেরাও করা হবে বলে তিনি জানান।