বানারহাটে চিতাবাঘের হানা, বন্যপ্রাণী বাঁচাতে ১৪৪ ধারা জারির আর্জি পরিবেশপ্রেমীদের

Wednesday, March 10, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এক জোড়া চিতাবাঘের তান্ডবে মঙ্গলবার দিনভর হুলুস্থুল কান্ড ঘটে গেল ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার এলাকার শালবাড়ি গ্রামে। এই ঘটনার পর বন্যপ্রাণীদের মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য ১৪৪ ধারা জারির দাবি জানিয়েছে পরিবেশপ্রেমী সংগঠন ‘স্পোর’। তাদের দাবি, জঙ্গল থেকে কোনও প্রাণী লোকালয়ে ঢুকে যেতে পারে। কিন্তু সেগুলিকে তাড়াতে গ্রামবাসীরা প্রায়শই অত্যাচার চালিয়ে থাকেন, তাই এই দাবি।

বনদপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সকালে তোতা পাড়ার জঙ্গল থেকে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি গ্রামের লোকালয়ে কোনোভাবে একজোড়া চিতাবাঘ ঢুকে পড়েছিল। সাতসকালে দুটি চিতাবাঘ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। বানারহাট থানা ও বনদপ্তরে খবর দেওয়া হলেও লাঠিসোটা নিয়ে বাঘ ধরতে নিজেরাই বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। তাড়া খেয়ে ভয়ে একটি চিতাবাঘ ঢুকে যায় ভুট্টা ক্ষেতে। অপরটিকে ধরে ফলে চ্যাংদোলা করে বাঁশের সঙ্গে বেঁধে ফেলে গ্রামবাসীরা। পরে বনকর্মীদের হাতে তুলে দেন। এদিকে পরবর্তীতে ভুট্টা ক্ষেতে লুকিয়ে থাকা বাঘটিকেও ট্রাঙ্কুইলাইজ করে কাবু করেন বনকর্মীরা। ঘটনাস্থলে এদিন টিম নিয়ে ছুটে গিয়ে ছিলেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড়ের রেঞ্জার শুভাশিস রায়।

কিন্তু এদিনের ঘটনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘স্পোর’ নামে ওই পরিবেশপ্রেমী সংগঠন। সেটির সম্পাদক শ্যামা প্রসাদ পান্ডে বলেন, ” বন্যপ্রাণী লোকালয়ে আসতেই পারে। কিন্তু তাকে দেখতে হাজার হাজার মানুষ এসে তার গতিপথ রুদ্ধ করবে, তাকে ধরে অত্যাচার করবে, এটা মেনে নেওয়া যায়না। এই ধরনের অত্যাচারের হাত থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে ১৪৪ ধারা জারি করার আইন আছে। কিন্তু বনদফতর কেন জেলাশাসককে এইসব ক্ষেত্রে ১৪৪ ধারা প্রয়োগের জন্য কোনও অনুরোধ করেনা, তা আজও জানা যায়নি। কোন দফতরের সমন্বয়ের অভাবে এই ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা দরকার। এই নিয়ে আমরা আগেও সরব হয়েছি। আবার আমরা ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি তুলে ধরবো।”

এদিকে ঘটনায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান,” দুটি চিতাবাঘকে উদ্ধার নিয়ে যাওয়া হয়েছে গরুমার প্রকৃতি বিক্ষন কেন্দ্রে। চিতা দুটির শরীরে কিছু অংশে ক্ষত থাকায় দুটিরই চিকিৎসা চলছে। পরে সুস্থ হলে দুটিকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator