বাইকে সওয়ার হয়ে ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু, বললেন, ‘দিদি হার গয়া’

April 01, 2021
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
≡ সকাল ৭.৫০ : বাইকে সওয়ার হয়ে ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বললেন, ‘দিদি হার গয়া। এই বুথে বেগম ১০০ পার করতে পারবে না। নন্দীগ্রামে ৮০টি বুথে তৃণমূল তো এজেন্টই দিতে পারেনি।’
≡ সকাল ৭.৪৫ : সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় স্কুলে ভোট দিলেন।

≡ সকাল ৭.৪৫ : হলদিয়ার একটি বুথে উত্তেজনা। তৃণমূলের পোলিং এজেন্টের কাছ থেকে
 
≡ সকাল ৭.৪০: বুথে বুথে ঘুরছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যাঁরা নির্বাচনে দায়িত্বে রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী।

≡ সকাল ৭.৩৬: বাইকে চেপে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু

≡ সকাল ৭.৩০: কপ্টারে চলছে নজরদারি। প্রতি বুথে মোতায়েন ৪ জওয়ান। বন্ধ খেয়া পারাপার। চলছে নাকা চেকিং।

≡ সকাল ৭.২৫ : ভোটের আগের রাতে নন্দীগ্রামে বোমাবাজি। সজাগ বাহিনী ও কমিশন।

≡ সকাল ৭.২০: তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে না। অভিযোগ বিজেপির

≡ সকাল ৬.৪৭: সোনা চুড়ায় ব্যাগভর্তি বোমা সহ এক বিজেপি কর্মীকে ধরা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে আজ নির্বিঘ্নে নির্বাচন করানো কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

≡ সকাল ৬.১০: সকাল থেকে বাইক বাহিনীর টহল নন্দীগ্রামে

≡ সকাল ৬.০৯: নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল। থমথমে এলাকা। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী।

≡ দুই মেদিনীপুরের ১৮ টি, বাঁকুড়ার ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪টি বিধানসভা কেন্দ্রে আজ দ্বিতীয় দফার নির্বাচন। এর মধ্যে সবার নজরে নন্দীগ্রাম। কেন না এখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরই মন্ত্রীসভার প্রাক্তনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে নির্বাচন হচ্ছে। এখানে নীরবে লড়ছেন সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও এই রূজনৈতিক সন্ধিক্ষণে নন্দীগ্রামে ভোট টানবেন সেটাই প্রত্যাশিত।
Advertisement