করোনার টিকা নিয়েও পজেটিভ জিৎ!

Tuesday, April 20, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
টলিউডে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। শ্যুটিংয়ে ফিরেই করোনা সংক্রমিত সুপারস্টার জিৎ। মঙ্গলবার বেলায় সোশ্যাল মিডিয়া পোস্টে করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন অভিনেতা। আপতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন টলিউডের ‘বস’। ইনস্টাগ্রামের দেওয়ালে অভিনেতা জানিয়েছেন, আপতত চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন তিনি। বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন জিৎ।

জিৎ-এর সোশ্যাল মিডিয়া পোস্টে ‘গেট ওয়েল সুন’ বার্তার বন্যা। কো-স্টার সায়ন্তিকা লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি। জলদি সুস্থ হয়ে কাজে ফেরো’। একই প্রার্থনা ঐন্দ্রিলারও। তিনিও তারকার সুস্থতা কামনা করেছেন।  উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেতা। তবুও শেষরক্ষা হল না, করোনার কবলে পড়লেন তারকা। উল্লেখ্য, গত সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন জিৎ। ডান্স বাংলা ডান্স সিজন ১০-এর শ্যুটিং সারতে দেখা গিয়েছিল অভিনেতাকে। শুভশ্রী, গোবিন্দা, অঙ্কুশ-বিক্রমের সঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা মিলেছিল জিৎ-এর। অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় এই শোয়ের শ্যুটিংও ব্যাহত হতে পারে বলেই আশঙ্ক্ষা। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator