বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রাম কলোনি এলাকায়,ঘটনার তদন্তে পুলিশ

Friday, April 16, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুরনিগমের 32 নং ওয়ার্ডের নন্দীগ্রাম কলোনি এলাকায়। মৃত দম্পতির নাম নগেন বর্মন ও সুশীলা বর্মন। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয় ওই এলাকার এক মহিলা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন।সেই সময় আচমকাই তিনি দেখেন ওই এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই বৃদ্ধ দম্পতি। ঘটনাটি নজরে আসতেই ভদ্রমহিলা স্থানীয়দের ডাকাডাকি করেন। এরপর স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দম্পতি নিজেরা আলাদাই খেত। তবে পারিবারিক কোনো ঝামেলার কারনেই এই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের। এদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator