রাজগঞ্জের ভাণ্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Sunday, April 25, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রবিবার সাত সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ভাণ্ডিগুড়ি চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিল চা শ্রমিকেরা। তাদের অভিযোগ তারা ঐ সময় চা গাছের ঝোপের নিচে একটি চিতাবাঘের মৃতদেহ দেখতে পায়। এরপর তারা খবর দেয় বনদপ্তরে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার নীলা রাই। চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। অন্যদিকে বিষক্রিয়ায় বিষ প্রয়োগ করে চিতাবাঘটিকে মারা হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator