খবরটি শুনুন
অডিও সংস্করণ
পুরী: গোটা দেশের করেনাা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। রাজ্যে-রাজ্যে করোনার সংক্রণণ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের বন্ধ পুরীর জগন্নাথ মন্দির Puri Jagannath Temple। সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতেই এই সিদ্ধান্ত। একটানা ৯ মাস বন্ধ থাকার পর গত ডিসেম্বর মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পুরীর মন্দিরের দরজা। দেশে করোনার দ্বিতীয় ঢউ আছড়ে পড়ার পর ফের কঠিন সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। আপাতত আগামী ১৫ মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও রোজকার পুজোয় ছেদ পড়ছে না। নিয়ম ও রীতি মনে প্রভু জগন্নাথ দেবের আরাধনা হবে নিয়মিত। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবছরও রীতি মেনে রথযাত্রার প্রস্তুতিও নেওয়া হবে। জগন্নাথ দেবের স্নান যাত্রা, চন্দন যাত্রা সবটাই করোনা-বিধি মেনে হবে।
২০২০ সালে দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে একটানা ৯ মাসের জন্য বন্ধ ছিল জগন্নাথ দেবের মন্দির। ২০২০ সালের ডিসেম্বর মাসে ফের মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। তবে বর্তমানে দেশে করোনার লাগামছাড়া সংক্রমণ। রাজ্যে রাজ্যে করোনার বিদ্যুৎ গতি। পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সারেন মন্দির কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, আপাতত আগামী ১৫ মে পর্যন্ত পুরীর মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। বেলাগাম সংক্রমণ গোটা দেশে। সব মিলিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। ইতিমধ্যেই ১ কোটি ৪০ লক্ষ ৮৫ হাজার ১১০ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯২ হাজার ৩১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। এখনও পর্যন্ত দেশের ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনের টিকাকরণ হয়েছে।
Coustry: কলকাতা24x7