মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা, এবার নয়া নিয়ম

Thursday, May 27, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক ও অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘণ্টা করে হবে একেকটি পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র হবে যার যার স্কুলে। শুধুমাত্র আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিনক্ষণ ঠিক করবে সংশ্লিষ্ট পর্ষদ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন। তাঁদের উদ্বেগ কাটাতে আমরা প্রাথমিক ভাবে ঠিক করেছি মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। শুধুমাত্র ৭টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। যে পড়ুয়া যে স্কুলে পড়ে সেখানেই তার পরীক্ষাকেন্দ্র হবে। পরীক্ষা হবে দেড় ঘণ্টার। সাত দিনের মধ্যে শেষ হবে পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে।’

মুখ্যমন্ত্রী জানান, ‘যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষর্থীদের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপার থাকে তাই তাদের পরীক্ষা আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। এখানেও ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে। দেড় ঘণ্টা করে এক একটি পরীক্ষা। এক্ষেত্রেও সিট পড়বে যার যার স্কুলে।’ মুখ্যমন্ত্রী জানান, করোনাবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা থাকবে থানায়। পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রগুলিকে স্যানিটাইজ করতে হবে। মাধ্যমিকের নির্ঘণ্ট মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরে ঘোষণা করবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator