ছেলের বিয়ের জাঁকজমক কমিয়ে অ্য়াম্বুল্যান্স কিনলেন ডুয়ার্সের ব্যবসায়ী

Saturday, May 15, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পথ দেখিয়েছিলেন করিমুল হক। বাইক অ্যাম্বুল্যান্সে করে কীভাবে মরণাপন্ন রোগীকে হাসপাতালে পৌঁছতে হয় সেটা দিনের পর দিন করে দেখিয়েছেন ডুয়ার্সের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক। তাঁর এই মহান যাত্রাপথ আজও মুখে মুখে ফেরে এলাকায়। এবার সেই অ্যাম্বুল্যান্সকে ঘিরে অন্য এক নজির তৈরি করলেন ডুয়ার্সের মিষ্টি ব্যবসায়ী রমেন ঘোষ। কার্যত সেই অ্যাম্বুল্যান্স দানের মাধ্য়মেই করোনা সংকটের সময় মানুষের পাশে দাঁড়ালেন ডুয়ার্সের ক্রান্তির ঘোষ পরিবার। তবে কাহিনীর এখানেই শেষ নয়। নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে সেই টাকায় তিনি অ্যাম্বুল্য়ান্স কিনেছেন সাধারণ মানুষের জন্য। সেই অ্যাম্বুল্যান্সই ঘোষ পরিবার তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। ক্রান্তির বিডিও প্রবীর কুমার সিনহা, পদ্মশ্রী করিমুল হকের উপস্থিতিতে নবদম্পতির হাত ধরে অ্যাম্বুল্যান্স তুলে দেওয়া হল সাধারণ মানুষের সেবায়। সংকটের দিনে পথ দেখাল ডুয়ার্সের ঘোষ পরিবার।

ক্রান্তি সহ প্রত্য়ন্ত ডুয়ার্সের বিভিন্ন এলাকায় অ্যাম্বুল্য়ান্সের কিছুটা অভাব। এই সংকট ভাবিয়েছিল ঘোষ পরিবারকেও। এদিকে মাসখানেক আগে রমেনবাবুর ছোট ছেলে নচিকেতা ঘোষের বিয়ে হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে অনাড়ম্বরভাবেই হয় বিয়ের অনুষ্ঠান। এরপরই বিয়ের অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে অ্য়াম্বুল্যান্স কেনার সিদ্ধান্ত নেয় ঘোষ পরিবার। সেই অ্যাম্বুল্যান্সই তুলে দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

ব্যবসায়ী রমেন ঘোষ বলেন, ‘এই সংকটের দিনে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কাছে আনন্দের। ছেলের বিয়েতে জাঁকজমক কিছু করিনি। সেই টাকা বাঁচিয়ে অ্যাম্বুল্যান্স কিনে দিয়েছি। সাধারণ মানুষের কাজে লাগবে।’ স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছেন ,'সাধারণ মানুষের কল্যাণে এটি ব্যবহার করা হবে।' ব্লক প্রশাসন রমেন ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator