দামে কম মানে ভালো’, সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘কাকলী ফার্নিচার’!

Thursday, May 20, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বর্তমানে স্যোশাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে মানুষ নিজেদের জীবনের নানারকম আপডেট দিয়ে থাকেন। আজ পুরো পৃথিবী স্যোশাল মিডিয়ার জন্য হাতের মুঠোয় চলে এসেছে। এখানে সবাই নিজের বক্তব্য রাখতে পারেন। নিজের ভালো লাগা খারাপ লাগার মুহুর্ত গুলো ভাগ করে নেন নিজের বন্ধুদের সাথে। তবে অনেকেই আছেন যারা স্যোশাল মিডিয়াকে বেছে নিয়েছেন নিজেদের জীবন ধারণের একটা মাধ্যম হিসেবে। এখানে অনেকে ভিডিও বানিয়ে ইন্টারনেট থেকে টাকা আয় করেন। আবার অনেকেই অনলাইন ব্যবসা করেন। নিজেদের হাতে বানানো বিভিন্ন জিনিস সে কানের দুল হোক কিংবা মেকআপের সরঞ্জাম। জামা কাপড় থেকে শুরু করে এখন মাস্ক স্যানিটাইজার বিক্রি করার জন্য অনেকেই স্যোশাল মিডিয়াকে বেছে নিয়েছেন।

তবে এই স্যোশাল মিডিয়াতে অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে একটা সাধারণ জিনিস ট্রেন্ডে পরিণত হয়। আগের বছর ‘বিনোদ’-এর কথা তো আমাদের সবারই মনে আছে। আবার পুজোর সময় বং গাইয়ের ‘ওহ কি লাগছে’ এই সব কিছু একটা সময় মানুষের কমেন্ট বক্স থেকে সার্চ লিস্ট জুড়ে ছিল। সম্প্রতি একটি বাংলাদেশী বিজ্ঞাপনের ভিডিও বেশ ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া জুড়ে। ভিডিওটি একজন ফার্নিচার বিক্রেতার। যার দোকানের নাম ‘কাকলী ফার্নিচার’। ভিডিওতে দেখা যাচ্ছে দুটো বাচ্চা মেয়ে মুখে মাস্ক পড়ে বারবার একই কথা বলে যাচ্ছে ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’। সেই মেয়ে দুটো কখনো খাটের উপর লাফাচ্ছে আবার কখনও রকিং চেয়ারে বসে দুলছে। আর বারবার বলে চলেছে একই কথা। এই ভিডিও নেটিজেনদের বেশ মনে ধরেছে। হুহু করে বেড়ে চলেছে এই ভিডিওতে লাইক শেয়ারের সংখ্যা। আর সারা স্যোশাল মিডিয়া জুড়ে এখন শুধু একটাই ট্যাগ লাইন ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator