বিয়ে তো দূরের কথা টাকা হাতিয়েছে নিখিল, বিস্ফোরক অভিযোগ নুসরত জাহানের

Thursday, June 10, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অবশেষে নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন নুসরত জাহান। তিনি দাবি করেছেন নিখিল জৈন তাঁর টাকা হাতিয়েছেন। বিয়ে কোনওদিনই হয়নি তাঁদের। আইনত সেটাকে বিয়ে বলে না। একটা লিভ ইন সম্পর্ক বলা যেতে পারে। গত কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গিয়েছিল নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে। অবশেষে অভিনেত্রী সাংসদ নিজেই এই নিেয় মুখ খুললেন।

মুখ খুললেন নুসরত
বিয়ে নিয়েই গত কয়েকদিন ধরেই জোর জল্পনা শুরু হয়েছে। তার মধ্যেই অভিনেত্রীকে নিয়ে একের পর এক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। নিখিলের সঙ্গে তাঁর বিয়ে নিজে সব বিতর্কের অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সাংসদ। নুসরত প্রকাশ্যেই দাবি করেছেন তাঁর সঙ্গে নিখিলের বিয়ে হয়নি। তুরস্কে নিখিলের সঙ্গে বিয়ে করেছিলেন নুসরত। সেখানকার আইন অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রেশন জরুরি। কিন্তু সেটা হয়নি। আর ভারতীয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে নিখিল তাঁকে ভারতে বিয়ে করেননি। কাজেই তাঁদের সম্পর্কটা বিয়ের নয়। লিভ ইনের বলে দাবি করেছেন নুসরত।

বিয়ে হয়নি কাজেই ডিভোর্সের প্রশ্ন ওঠে না
গত কয়েকদিন ধরে নিখিলও নুসরতের সঙ্গে কথা বলতে শুরু করেন। শোনা যাচ্ছিল নিখিল নাকি সিভিল স্যুট দাখিল করেছেন। নুসরতের স্পষ্ট জানিয়েছেন বিয়ে যখন হয়নি তখন ডিভোর্সের প্রশ্ন ওঠে না। অনেক দিন ধরেই তাঁরা আলাদা রয়েছেন। কাজেই ডিভোর্স ফাইলের কোনও প্রশ্নই ওঠে না। যাঁর সঙ্গে আইনত বিয়েই হয়নি তার সঙ্গে আবার বিচ্ছেদ কী।

নিখিলের বিরুদ্ধে অভিযোগ
নিখিলের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ করেছেন নুসরত জাহান। অভিনেত্রী অভিযোগ করেছেন নিখিল তাঁর অ্যাকাউন্ট থেকে তাকে না জানিয়ে টাকা তুলেছে। সেটা বিচ্ছেদ হওয়ার পরের ঘটনা। এই নিয়ে তিনি শীঘ্রই পুলিসের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। নিখিল তাঁকে না জানিয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যটের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেগুলি নয়ছয় করেছে বলে অভিযো করেছেন নুসরত। এই নিয়ে এখনও তিনি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

গয়না নিজের কাছে রেখেছে নিখিল
আলাদা থাকর পরেও নিখিল নুসরতের গয়না ফেরত দেয়নি বলে অভিযোগ অভিনেত্রী। নুসরত দাবি করেছেন তুরস্কে তাঁদের যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেসময় তাঁর পরিবার এবং বন্ধুতা তাঁকে যে গয়না শাড়ি জামাকাপড় দিয়েছিল সেগুলো এখনও নিখিলের বাড়িতেই রয়ে গিয়েছে। নিখিল সেগুলো দেওয়ার প্রয়োজন মনে করেনি। এদিকে আবার অভিনেতা যশের সঙ্গে সম্পর্ক নিেয়ও জল্পনা চলছে নুসরতের।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator