তৃণমূলে ফিরতেই মুকুল রায়কে নিরাপত্তা দিতে শুরু করল রাজ্য পুলিশ

Saturday, June 12, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গতকালই ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে পুরনো তৃণমূলে নতুন ইনিংস শুরু করেছেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় “ঘরের ছেলে ঘরে ফিরেছে।”আর ঘর ওয়াপসি’র পরেই সদ্য প্রাক্তন দল বিজেপির দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন তৃণমূল নেতা। তার পর গতকাল রাত থেকেই মুকুল রায়কে নিরাপত্তা দিতে শুরু করেছে রাজ্য পুলিশ।সকালে কলকাতায় যাওয়ার আগে মুকুল রায় জানান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন।তবে তাঁর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর কাছে এখনও কোনও নির্দেশ এ ব্যাপারে আসেনি বলে জানা গেছে। তবে এদিন মুকুল রায় যখন কলকাতায় রওনা দেন তখন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা দলও তাঁর সঙ্গে গিয়েছে।
 
উল্লেখ্য ২০১৭ সালে বিজেপি তে যোগ দেওয়ার সাড়ে ৩ বছর পর গতকাল তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। বিজেপি ছাড়ার কারণ হিসাবে তিনি বলেছেন “বিজেপি করতে পারিনি, বিজেপি করব না। “সেইসাথে পুরোনো দলে ফিরে এসে মুকুল বাবু বলেন , “বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator