এবার রাজগঞ্জ , ভ্যাকসিন নেওয়ার পর শরীর যেন আস্ত চুম্বক?

Sunday, June 13, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
 শরীর যেনো আস্ত চুম্বকে পরিনত হয়েছে। ধাতব বস্তু থেকে হাতা, খুন্তি যাই হোক ঠিক চুম্বকের মতোই শরীরে আটকে থাকছে। ঘটনাটি ঘিরে বেশ হৈচৈ সৃষ্টি হয়েছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পাগলার হাটে। পেশায় সংবাদকর্মী রামপ্রসাদ মোদক নিজের শরীরে এমন পরিস্থিতি দেখে হতবাক।  সম্প্রতি কোভিড ভ্যাকসিন নেওয়ার কিছুদিন পর নাসিকের একজনের শরীরে এমন প্রভাব দেখা যায়। যদিও চিকিৎসকদের দাবি ভ্যাকসিনের কারনে এমন ঘটনা নয় । এরপর রবিবার শিলিগুড়ি ভারতনগরের বাসিন্দা নেপাল সরকার নামক ব্যাক্তির শরীরে এমন ঘটনা ধরা পড়ে । সেই খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরতেই রামবাবু নিজের শরীরে পরীক্ষা করতে গিয়েই চক্ষু চরকগাছ। তিনি জানান, কি কারনে হচ্ছে জানা নেই, তবে আগে তার শরীরে এমন কিছুর অস্তিত্ব ছিল না। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই এমন ঘটনার প্রকাশ। বিষয়টি নিয়ে ভাবাচ্ছে। তবে শারিরীক কোন সমস্যা নেই তার। আবার এই বিষয় নিয়ে অনকেই বলছেন এসব সবই ভুয়ো! এরকম আগেও অনেক ঘটনা সামনে এসেছে! যদিও তার খোঁজ সঠিক নেই! 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator