খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা: গেটবাজার হইতে বেলাকোবার দিকে যাচ্ছিল একটি মালবাহী গাড়ি! তখনই মালিভিটা গ্রামের এক বাড়ির রাস্তার সামনে থাকা এক কাঠাল গাছের সাথে খুবই দ্রুত গতিতে ধাক্কা লাগে! তখনই এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখে এই ঘটনা। মালবাহী গাড়ির চালকের মাথায় প্রচুর পরিমাণে আঘাত লাগে। তবে গাড়িতে চালক একাই ছিলো বলে খবর। শুধু চালক ছাড়া আর কোনো আহত এর খবর নেই। গ্রামবাসীরা জানায়, সেই গাড়ির চালক প্রচুর পরিমাণে মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন। এবং গাড়িটির ভারসাম্য ঠিক ছিল না। আবার অবাক করার ঘটনা হলো, গাড়ি চালকের আঘাত দেখে গ্রামবাসীরা অ্যাম্বুলেন্স ডেকে আনলে সেই মালবাহী গাড়ির চালক জানায় "আমি হসপিটাল যাবো না, আমি অ্যাম্বুলেন্স এর খরচা দিচ্ছি কিন্তু আমি হসপিটাল যাবো না " কিছুক্ষণ পর ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ পৌঁছায়!