রাজগঞ্জে ফের পথদুর্ঘটনা! মৃত্যু হল এক শিক্ষকের।

Monday, June 21, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সোমবার দুপুরে সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গত দু'সপ্তাহে এই নিয়ে তিনটি দুর্ঘটনা ঘটল। প্রাথমিক খবরে জানা গিয়েছে, মৃতের নাম অজিত কুমার মন্ডল। তাঁর বাড়ি জলপাইগুড়ি পাহাড়পুর ডেঙ্গুয়াঝাড় এলাকায়। তিনি রাজগঞ্জ সন্ন্যাসীকাটা হাইস্কুলের শিক্ষক। সোমবার সকালে এক সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি রাজগঞ্জ সন্ন্যাসীকাটা হাইস্কুলে আসছিলেন। স্কুটিতে পেছনে বসে ছিলেন ওই শিক্ষক। ফাটাপুকুর চৌমাথা মোড়ে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে বলে জানিয়েছেন মৃতের সহযোগী।

তিনি আরও জানান, ধাক্কা লাগার সময় নিজেকে কোনওমতে বাঁচাতে পারলেও পেছনে বসে থাকা অজিতবাবুর মাথা ট্রাকের চাকার নীচে পড়ে যায়। মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনার কিছুক্ষণ পর সেখানে রাজগঞ্জ থানার পুলিশ সেখানে এসে পৌঁছায়। তবে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ পরপর যেভাবে দুর্ঘটনা ঘটছে তার দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। এদিনের ঘটনাতেও জাতীয় সড়কের কাজকেই দায়ী করা হয়। আপডেট: এই বিষয়টি নিয়ে এলাকাবাসীদের সঙ্গে মঙ্গলবার কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জয়েন বিডিও।এরপরই অবরোধ তুলে নেন স্থানীয়রা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator