খবরটি শুনুন
অডিও সংস্করণ
দেশে করোনাভাইরাসের দাপট সামান্য কমল। তিন দিন ধরে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের উপরে ছিল। সেটা ৫০ হাজারের নিচে নেমে এল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৬৯৮ জন। গতকাল ছিল ৫১,৬৬৭ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। একদিনে দেশে মৃত্যু হয়েছে ১,১৮৩ জনের।
মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। মৃত্যুর হার ১.৩১ শতাংশ। তবে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ৬৪,৮১৮ জন।তারফলে সামান্য কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে মোট অ্যাক্টিভ আক্রান্ত ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। অন্যদিকে, এ পর্যন্ত সারা দেশে মোট ৩১ কোটি ৫০ লক্ষ ৪৫ হাজার ৯২৬ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। একদিনে দেওয়া হয়েছে ৬১ লক্ষ ১৯ হাজার ১৬৯ জনকে! সূত্র: সি এন