খবরটি শুনুন
অডিও সংস্করণ
ফের বাড়ল লকডাউন এর সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে নবান্ন থেকে ঘোষণা করলেন যে পনেরোই জুলাই পর্যন্ত থাকবে লকডাউন তবে তুলে নেওয়া হচ্ছে আগের কিছু বিধিনিষেধ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গণপরিবহনের মধ্যে সরকারি এবং বেসরকারি বাস, অটো টোটো চালানো হবে। প্রত্যেকটি ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে। অফিসে কর্মী আনার ব্যবস্থা অফিসগুলোকেই করতে হবে। লোকাল ট্রেন পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটেল দোকান খোলা থাকবে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। বিউটি পার্লার, সেলুন খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ৫০% ক্যাপাসিটি খোলা যাবে জিম। রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত আগের মতো নাইট কার্ফু জারি থাকবে।