খবরটি শুনুন
অডিও সংস্করণ
সারা দেশের আর্থিক অবস্থা লকডাউনের জেরে নড়বড়ে। করোনা মহামারীতে ঘুরে দাঁড়াতে আর্থিক প্যাকেজ ঘোষণা, ১.১ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি স্কিম চালু করবে এ কথা সোমবার নতুন দিল্লিতে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের একবার ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে ফের একবার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বিশেষ নজর দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং পর্যটন ক্ষেত্রে। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন যে করোনা-জর্জরিত শিল্পগুলিকে ফের একবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে ১.১ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি স্কিম চালু করবে কেন্দ্র সরকার'।
এ দিন সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, “এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ১০০ কোটি পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ৭.৯৫ শতাংশ প্রতি বছর সুদের হারে এই টাকা ঋণ হিসেবে নেওয়া যাবে। সেই ঋণের গ্যারান্টার হবে কেন্দ্রীয় সরকার। গ্যারান্টি ছাড়া এই ধরনের ঋণের ক্ষেত্রে ৯ থেকে ১০ শতাংশ সুদ গুনতে হত।” এদিনের সাংবাদিক বৈঠকে, একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই স্কিমের জন্যে বরাদ্দ ফের একবার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। অর্থকে দু’টি ভাগে ভাগ করে ব্যবহার করা হবে। একটি ভাগ দেওয়া হবে স্বাস্থ্যক্ষেত্রকে। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।
জানা গিয়েছে, দ্বিতীয় ভাগটি দেওয়া হবে কোভিড জর্জরিত অন্যান্য ক্ষেত্রগুলিকে। বাকি ৬০ হাজার কোটি টাকা খরচ হবে অন্যান্য ক্ষেত্রগুলির জন্য। এই বাকি ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পর্যটন ক্ষেত্র। অর্থমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন পর্যটন এজেন্সিকে ঋণ বাবদ ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়াও ১ লক্ষ টাকা লোন দেওয়া হবে গাইডদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এদিনের আর্থিক প্যাকেজ ঘোষণার পরিপ্রেক্ষিতে সারাদেশে আর্থিক মন্দা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে ব্যবসা- বাণিজ্য সচল হবে এবং সেইসঙ্গে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে সহায়ক হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলে মনে করছেন অর্থনৈতিক ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয় এ রাজ্যে এই আর্থিক প্যাকেজের প্রভাব কতটা সহায়ক হয়ে উঠতে পারে আগামী দিনে।