পরীক্ষা বাতিল হওয়ায় অবসাদ, আত্মঘাতী দিনহাটার মাধ্যমিক পরীক্ষার্থী

Tuesday, June 08, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পরীক্ষা বাতিল হওয়ায় মানসিক অবসাদে ভুগে মাধ্যমিকের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনহাটার আমবাড়ি এলাকার বাড়িতে নিজের ঘর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম বর্ণালী বর্মণ (১৬)। সে দিনহাটার গোপাল নগর এমএনএন হাইস্কুলের ছাত্রী ছিল। তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লাল কালিতে লেখা ছিল, ”তোমার সব কাজের দায়িত্ব নিতে পারলাম না বাবা।” ওই ছাত্রীর বাবা সারদারঞ্জন বর্মণ কান্নায় ভেঙ্গে পড়ে জানান, মাধ্যমিকের পরীক্ষা যদিন বাতিল বলে ঘোষণা করে রাজ্য সরকার, সেদিন বাড়িতে টিভির লাইন খারাব থাকায় খবর শুনতে পারি নি। পরে মোবাইলে ওই খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বর্ণালী।

এরপর থেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে। কথা কম বলতে থাকে। গতকাল বিকেলে নিজের দরজা জানালা বন্ধ করে পড়তে বসে। এরপর অনেকটা সময় চলে যাওয়ার বাইরে বের না হয়ে আসলে জানলার উপর দিয়ে বর্ণালীর মা দেখতে পান তাঁর মেয়ের ঝুলন্ত দেহ। এরপরেই পুলিশ খবর দেওয়া পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বর্ণালীর দূর সম্পর্কের এক আত্মীয় জানিয়েছেন, এমনিতে মেধাবী ছাত্রী ছিল বর্ণালী। এবার মাধ্যমিকে ১০ মধ্যে থাকবে বলে বাড়িতে মা বাবাকে কথা দিয়েছিল। ভালো রেজাল্ট করলে তাঁকে একটি গিটার কিনে দিতে হবে বলেও আবদার করেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিল, আর তারপরেই এই ঘটনা। রাজ্যের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বলেন, বিষয়টি এই মাত্র জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে তারপরেই যা বলার বলবো। দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার কমিটি গঠন করে। এরপর পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত জানতে চায় রাজ্য সরকার। সেই মতামত জানার পরেই সোমবার পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে। এরপরেই দিনহাটায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator