খবরটি শুনুন
অডিও সংস্করণ
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে এমনিতেই গোটা দেশ বিপর্যস্ত। এই পরিস্থিতিকে সামাল দিতেই হিমশিম খাচ্ছে চিকিৎসকমহল থেকে প্রশাসন। এবার এরই মধ্যে মিলল ফের এক দুঃসংবাদ। করোনা নতুন প্রজাতির খোঁজ মিলল ভারতে। নাম বি1.1.28.2 যা যথেষ্ট শক্তিশালী।
পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে জানানো হয়েছে যে ব্রাজিল থেকে আসা দুই পর্যটকের মধ্যে এই নয়া স্ট্রেন পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে এও জানানো হয়েছে, তারা করোনা ভাইরাসের নানান স্ট্রেনগুলির জিনগত বৈশিষ্ট্য ও তাদের পরিবর্তনের উপর নাগাড়ে নজর রেখে চলেছেন। এও জানা গিয়েছে, ব্রাজিল থেকে আগত দুই ব্রাজিলীয় ও এক ব্রিটিশ পর্যটকের শরীরে এই নাম বি1.1.28.2 স্ট্রেন পাওয়া যায়। এই স্ট্রেনের অনেকটা বেশি তীব্র ও এর জন্য উচ্চস্তরের অ্যান্টিবডির প্রয়োজন।
তবে আমাদের দেশের কোনও মানুষের মধ্যে এখনও পর্যন্ত এই স্ট্রেনের কোনও সংক্রমণ ধরা পড়েনি। এই কারণে এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে গোটা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে ভারতে করোনার ১২ হাজার ২০০ রকমের প্রজাতি রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনার ডেল্টা বি1.617.2 স্ট্রেন ধরা পড়ে। এর জেরে আসে দ্বিতীয় ঢেউ। এই ডেল্টা স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা সর্বাধিক। আমেরিকাতে প্রথম পাওয়া আলফা স্ট্রেনের থেকেও এই ডেল্টা স্ট্রেনের ক্ষমতা অনেক গুন বেশি।
Source: Show