জলপাইগুড়িতে শুরু হলো ইস্টবেঙ্গলের কমিউনিটি কিচেন ও রাজগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

Tuesday, June 08, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সেলিম হাসান সিদ্দিকী রাজগঞ্জঃ দুঃস্থ খেলোয়াড়দের সাহায্যে আজ থেকে কমিউনিটি কিচেন চালু করা হলো ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। এদিন মঙ্গলবার জলপাইগুড়িতে দুপুর ২ টায় পবিত্র নগর কলোনিতে জলপাইগুড়ির সদস্যদের উদ্যোগে একদিন অন্তর রান্না করা খাবার বিতরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল জুনিয়র দলের উত্তরবঙ্গের (লিয়াজোঁ) সৌমিক মজুমদার। জানা গিয়েছে আপাতত এক মাস চলবে এই কর্মসূচি। আগামী দিনে সদস্যদের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শুরু হয়েছে কমিউনিটি কিচেন। পাশাপাশি এদিন ইস্টবেঙ্গল ক্লাবের সারা বাংলা খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ির ইস্টবেঙ্গল রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি ও রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে দ্বিতীয় দফায় প্রায় ৬০ জন খেলোয়ারের হাতে এদিন খাদ্য সামগ্রী ও সঙ্গে সচেতনতার লক্ষ্যে মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রণজিৎ মণ্ডল,সহ-সভাপতি সুবোধ গোস্বামী ও সদস্য রাজেশ দাস, গৌরাঙ্গ রায়, বিশ্বজিৎ দে সহ অ্যাকাডেমির কোচ শম্ভু সাহা। এছাড়া উপস্থিত ছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য বীরেন্দ্র কুমার সাহা এবং উত্তরবঙ্গের লিয়াজোঁ (জুনিয়র) ম্যানেজার সৌমিক মজুমদার। ইস্টবেঙ্গল ক্লাব ও রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থক সহ জলপাইগুড়ির ক্রীড়ামহল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator