প্রয়াত কামতাপুরি নেতা অতুল রায়

Wednesday, June 09, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কামতাপুরি আন্দোলনের নেতা অতুল রায়ের। মাত্র ৬২ বছর বয়সে বুধবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয় তাঁর। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে আন্দোলনের মাধ্যমে অতুল রায় পাদপ্রদীপের আলোয় আসেন। একসময় কামতাপুর পিপলস পার্টির সঙ্গে থাকলেও পরে মতবিরোধের কারণে নিজের দল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি গঠন করেন। একসময় রাজ্যে বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলেছেন তিনি। অসুস্থ থাকাকালীন তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়ে চিঠি দেওয়া হয় কামতাপুর পিপলস পার্টির তরফে। এদিন অতুল রায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator