সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ২ তৃণমূল কর্মী

Monday, July 26, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার হল দুই তৃণমূল কর্মী। ধৃতরা হল মোশারফ হোসেন ও খাজত মহম্মদ। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠায় রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাজগঞ্জের তৃণমূল পরিচালিত সুখানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই খবর করতে গেলে সাতজন সাংবাদিককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিকরা।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের এই ভূমিকায় খুশি রাজগঞ্জ প্রেস ক্লাব। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘সাংবাদিক নিগ্রহের ঘটনায় নিন্দা করছি। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। আইন আইনের পথে চলবে। যারা ওই দিনের ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার বলেন, ‘সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।’

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator