আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে মৃত্যু পুলিৎজারজয়ী ভারতীয় চিত্র সাংবাদিকের

Friday, July 16, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পেশার তাগিদে আফগানিস্তানে গিয়েছিলেন। পাঠাচ্ছিলেন খবর, ছবিও। তারইমধ্যে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। শুক্রবার একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকির মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন ভারতীয় সাংবাদিক এবং পুলিৎজার পুরস্কারজয়ী। কাবুলে যাওয়ার দু'সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 

সূত্র উদ্ধৃত করে আফগানিস্তানে সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে দানিশের। বুধবার যে স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে তালিবানরা। যা পাকিস্তান-অধ্যুষিত বালোচিস্তানের চামানের সঙ্গে আফিগানিস্তানের যোগাযোগ স্থাপন করেছে। যে পোস্ট আফগান সরকারের অর্থ উপার্জন, আন্তঃসীমান্ত যাতায়াত এবং বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার আফগান বাহিনীর তরফে জানানো হয়, স্পিন বলডাক এলাকা পুনদর্খল করা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তালিবানরা।

সম্প্রতি আফগানিস্তানে গিয়েছিলেন দানিশ। সেখান থেকে নিয়মিত ছবি ও খবর পাঠাচ্ছিলেন। এক পুলিশ অফিসারকে উদ্ধারের জন্য আফগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করেছিলেন। দানিশের রিপোর্টে একাধিক ছবি ছিল। তাঁর তোলা ছবিতে দেখা গিয়েছিল, কীভাবে আফগানি বাহিনীর গাড়ি লক্ষ্য হামলা চালাচ্ছে তালিবানরা। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। তাতে জানিয়েছিলেন, আফগান স্পেশাল ফোর্সের যে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি, তাতে রকেট হামলা চালানো হয়। রকেট হামলার দৃশ্যও তাঁর ভিডিয়োয় ধরা পড়েছিল। সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator