খবরটি শুনুন
অডিও সংস্করণ
সোমবার দুপুরে জলপাইগুড়ির মোহিতনগরের নয়াপাড়া এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে একদল কিশোর। স্থানীয় একটি পুকুরে স্নান করার সময় কচ্ছপটিকে দেখতে পায় তারা। এরপর সেটিকে উদ্ধার করে সাংবাদিকদের জানানো হয়। সাংবাদিকরা যোগাযোগ করেন বনদপ্তরে। বনদপ্তরের কর্মী সৌভিক মন্ডল এসে কচ্ছপটি নিয়ে যান। তিনি বলেন, এই ভেবে খুব ভালো লাগছে যে, গ্রামের মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছেন। কচ্ছপটি পেয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন তারা।