খবরটি শুনুন
অডিও সংস্করণ
রবিবার সকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়। মৃত যুবকের নাম প্রদীপ দাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি সিমেন্ট কারখানার কর্মী ছিল প্রদীপ। যদিও বেশ কিছুদিন ধরে ঠিকমতো বেতন মিলছিল না তাদের। এই নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ প্রদীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল প্রদীপ। রবিবার তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত যুবকের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।