জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার রাজগঞ্জ এর ঝাকুয়া পাড়া এলাকায়

Sunday, July 25, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল রাজগঞ্জ ব্লকের ঝাকুয়া পাড়া এলাকায়। মৃত যুগলের নাম নির্মল রায় এবং জয়শ্রী রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি ঝাকুয়াপাড়ায় এবং মহিলার বাড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলাভাষা এলাকায়। মৃত যুবকের স্ত্রী রয়েছে এবং মহিলারও স্বামী রয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা অনুমান করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াপাড়া এলাকায় একটি গাছে ওই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator