খবরটি শুনুন
অডিও সংস্করণ
গোপনসূত্রে অভিযান চালিয়ে ছয়জনের সশস্ত্র এক ডাকাত দলকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ভগবতীপুর কালুয়াটোলা এলাকায় । ওই এলাকার স্ট্যান্ডের কাছে সশস্ত্র দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এর পরই গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার রড , একটি হাঁসুয়া, একটি শাবল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাকিউল ইসলাম, রাজিকুল মোমিন, সাদিকুল মোমিন, আইয়ুব মোমিন , স্বরূপ শেখ এবং আরব শেখ। এদের বাড়ি মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকায়।