রাজগঞ্জের সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেস।

Sunday, July 25, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজগঞ্জের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বর্বরোচিত আক্রমণের দোষীদের শাস্তি দাবি জানিয়ে এদিন রাজগঞ্জ বাজারে বিক্ষোভ দেখায় কংগ্রেস। একটি বিক্ষোভ মিছিল রাজগঞ্জ বাজার পরিক্রমা করে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবী জনাতে সাধারণ মানুষের কাছেও আবেদন জানায় কংগ্রেস। কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত না বলেন সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই চতুর্থ স্তম্ভ কে অকেজো করে দিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে। শুধু এই রাজ্যে নয় দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীরা আক্রান্ত হচ্ছেন। রাজগঞ্জের এদনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

এই ঘটনায় দোষীদের তারা শাস্তির দাবি জানাচ্ছেন। তিনি বলেন সেই সঙ্গে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও পেগাশাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সাংবাদিকদের উপর আক্রমণের দোষী ব্যক্তিরা গ্রেপ্তার না হলে কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার। তিনি বলেন দুর্নীতি এবং সাধারন মানুষের উপর অন্যায় এর কথা সাংবাদিকরা সবার সামনে তুলে ধরেন। তাদের কন্রোধ করবার জন্য কেন্দ্র এবং রাজ্যের শাসক দল উঠে পড়ে লেগেছে। তারা রাজগঞ্জের সাংবাদিক নিগ্রহের ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছেন। এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছেন তারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator