ফের সাতসকালে হাতির হানা আতঙ্কে গ্রামবাসী

August 06, 2021
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ


সাতসকালে জঙ্গল ছেড়ে  চারটি বুনো হাতি নিয়ে একটি পরিবার গ্রামে ঢুকে তাদের অত্যাচারের শিকারে আতঙ্কিত হয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বনদপ্তরের আধিকারিক  পুলিশ। ঘটনাটিশুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়াতে। হাতির পরিবারের রয়েছে দুটি ছোট এবং দুটি বড় ভেঙেছে তিনটির অধিক বাড়িঘর নষ্ট করেছে চা বাগান আতঙ্কে গ্রামবাসীরা হয়েছে ঘর ছাড়া ।গ্রামবাসীরা ঘিরে রেখেছে হাতি দলকে এ সম্পর্কে পাটকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান হেমরম বলেন সকাল সাড়ে পাঁচটায় চারটি হাতির দল গ্রামে ঢুকে বাড়িঘরের ক্ষতিগ্রস্ত করেছে আতঙ্কে গ্রামবাসীরা ঘরছাড়া সচেতন করতে গ্রামবাসীদের হাতির কাছে না যাবার জন্য তিনি মাইকিং করেন। 

গ্রামবাসী পুষ্পা বিশ্বাস দিলীপ দাস জানান এই প্রথম গ্রামে হাতির দলের প্রবেশ ।সাতসকালে হাতি গ্রামে প্রবেশ করাতে হয়নি তাদের জলখাবার রান্নাবাড়ি তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার, মঞ্জুলা র্তিকি বলেন বৈকন্ঠপুর জঙ্গল থেকে হাতির দল টি খাওয়ার অন্বেষণে গ্রামে ঢুকেছে।

প্রচন্ড রোদের জন্য দলটিকে জঙ্গলে ঢুকানো যাচ্ছে না ।সন্ধ্যায় তারা রাইট করে জঙ্গলে প্রবেশ করিয়ে দেবেন। ক্ষতিগ্রস্তদের সরকারি আইন হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে জঙ্গল সংলগ্ন যেসব পরিবারের ঘরছাড়া সে বিষয়ে খাওয়া-দাওয়ার ব্যাপারে দপ্তর দেখবে বলে জানান।

Advertisement