বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল ধূপগুড়ি থানার পুলিশ।

Friday, August 06, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করেল ধুপগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৭ জনের ডাকাত‌ দলকে আটক করে ধূপগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এশিয়ান হাইওয়ে ৪৮, সংলগ্ন ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় ওই ডাকাত দলকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, ঠাকুরপাঠ সংলগ্ন ফণির মাঠৈ ওই ডাকাতদল জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের ঘিরে ফেলে‌। জানা গিয়েছে ওই ডাকাত দলের কাছ থেকে একটি পিকআপ ভ্যান সহ দা, ছুরি, ভোজালির মত তীক্ষ্ণ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফণিরমাঠে জমা হয়ে তারা ডাকাতির ছক কষছিল। সেখান থেকে তাদের আটক করে ধুপগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ঐ ডাকাত দলের সদস্যদের বাড়ি ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল তাদের শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়। ধুপগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, এই দিন তাদের আদালতে তোলার জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হবে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ৭ জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। গতকাল রাতে তাদের ধূপগুড়ির ঠাকুরপাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator