খবরটি শুনুন
অডিও সংস্করণ
দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। গোটা দেশ আজ থেকে তাঁকে গোল্ডেন বয় বা সোনার ছেলে নামেই ডাকবে। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics 2020) থেকে দেশকে সোনা এনে দিলেন নীরজ। এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল ভারত ও গোটা বিশ্ব। জীবনের প্রথম অলিম্পিক্সেই জ্যাভলিনে সোনা ছিনিয়ে নিলেন নীরজ। সারা ভারত আজ নীরজের নামে জয়ধ্বনি দিচ্ছে।