খবরটি শুনুন
অডিও সংস্করণ
রামকৃষ্ণ মিশন সংলগ্ন মহানন্দা নদী ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার সকালে মহানন্দা নদী ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মহিলার নাম লিলু বিবি(৩২)। তার বাড়ি মালদা শহরের হায়দারপুর মহালদার পাড়া এলাকায়। পরিবারের রয়েছে স্বামী লিটন শেখ। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি অসুখে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। গত মঙ্গলবার রাতে বাশবাড়ি মহানন্দা নদীর ঘাটে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপরে পরিবারের লোকেরা ও স্থানীয় সাহায্যে খোঁজাখুঁজি করা হয় নদীতে। অবশেষে বৃহস্পতিবার সকালে মিশন ঘাট এলাকায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত মহিলার পরিবার সহ গোটা গ্রামে।