খবরটি শুনুন
অডিও সংস্করণ
বুধবার রাতে ঘুমানোর আগে কিছু ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু ঘুম থেকে আর ওঠেননি তিনি। পরে হাসপাতাল থেকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। 'বালিকা বধূ' -র মাধ্যমে পরিচিতি পেতে শুরু করেন তিনি। 'বিগ বস' ছাড়াও আরও একটি রিয়্যালিটি শো 'খাতরো কি খিলাড়ি' -র সিজন ৭ -এ জিতেছিলেন তিনি। বলা চলে, হিন্দি ছোট পর্দার দর্শকদের একেবারে মনের কাছে পৌঁছে গিয়েছিলেন সিদ্ধার্থ।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম হয়েছিল সিদ্ধার্থ শুক্লার। মডেলিং দিয়েই পা রেখেছিলেন বিনোদন জগতে। ২০০৪ সালে টেলিভিশনে হাতেখড়ি এবং ২০০৮ সালে সিদ্ধার্থ অভিনয় করেন 'বাবুল কা আঙন ছুটে না' ধারাবাহিকে। তবুও তিনি দর্শকদের একেবারে ঘরে ঘরে পৌঁছেছিলেন 'বালিকা বধূ' -র মাধ্যমেই।