Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
বার বার হাতির মৃত্যুতে চাঞ্চল্য বোদাগঞ্জ বৈকুণ্ঠপুর এলাকায়! বিগত কয়েকদিন আগেই বোদাগঞ্জ এর সোলো ডাঙ্গা এলাকায় একটি হাতি মারা যায়। আবার কয়েকদিন যেতেই আজ হঠাৎ বৈকন্ঠপুর জঙ্গলের মেজপাড়া এলাকায় এক বাল্য হাতির মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গলের গ্রামবাসীরা যখন সকালে জঙ্গলে যান তখনই হঠাৎ তাদের চোখে পড়ে একটি বাল্য হাতিকে মৃত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু মৃত্যু কখন হয়েছে বা কবে হয়েছে সেটা কেউ জানেনা। বয়স আনুমানিক দু থেকে চার বছর হতে পারে। গ্রামবাসীরা তৎক্ষণাৎ ফরেস্ট বিভাগ এর অধিকারীদের খবর দেন। খবর পাওয়ার কিছুক্ষন পর বেলাকোবা রেঞ্জার নীলা রাই ও তাদের টিম এসে পৌঁছায়। রেঞ্জার নীলা রাই জানায় এটি নরমাল মৃত্যু হতে পারে, তবে আমরা তদন্ত করে বিষয়টি দেখব।
Advertisement