খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী মন্দিরের পাশে থাকা পুকুরে স্নান করতে এসে তলিয়ে গেলেন এক ব্যক্তি । স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ১১:৩০ নাগাদ, দুজন স্নান করতে আসেন সেই পুকুরে। স্নান করতে করতে হঠাৎ তলিয়ে যান এক ব্যক্তি। ব্যক্তির নাম লালু মেহের, বয়স ৪৪! মৃত ব্যক্তির বাড়ি দেবী চৌধুরানী মন্দির এলাকায়।
সেই খবর গ্রামবাসীরা বেলাকোবা ফাঁড়ির পুলিশকে জানায়। তৎক্ষণাৎ সেখানে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এসে, জলপাইগুড়ি সিভিল ডিফেন্স টিম কে খবর দেন। প্রায় বিকেল ২ টা নাগাদ, সেই ব্যক্তিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের টিম। স্থানীয় সূত্রে খবর সেই ব্যক্তি বাগানে কাজ করে সংসার চালাতেন!

