খবরটি শুনুন
অডিও সংস্করণ
টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় নামে ধস। বন্ধ যান চলাচল। যদিও দ্রত প্রশাসনের তরফে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে জোর কদমে। জানা গিয়েছে যে, কার্সিয়াং থেকে সুকনা যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় ধস নেমেছে। পোখরিয়াবং থেকে সুখিয়াপোখরি এবং ঘুম থেকে বিজনবাড়ি রোডে ধস নামে। সেখানেও ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। ধসের ফলে মানেভঞ্জন-রিম্বিক রোডে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিঝড়ায়ও ধস সরানোর কাজ চলছে। লাগাতার বৃষ্টির জেরে নামে ধস, ধসের ফলে পূজোর ছুটি কাটাতে এসে দার্জিলিং ও সিকিমে আটকে পড়েছে বহু পর্যটক।