ভবানীপুরে ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

Sunday, October 03, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভবানীপুরে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হেরে দ্বিতীয়বার পরীক্ষায় বসে বিপুল ব্যবধানে বিধানসভায় ঢোকার টিকিট নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮৮৩২ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। ২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪৭০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬৩২০ ভোট। বাম প্বরার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা। 

এই নিয়ে তৃতীয়বার ভবানীপুর থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনী জয় হয়ে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধীকারীর কাছে হারের পর ফের ভবানীপুরে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হন তৃণমূল সুপ্রিমো। আর এরই সঙ্গে নিজের মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিত করলেন। প্রসঙ্গত, নির্বাচনী রাজনীতিতে এটা মমতার দশম জয়। আর ভবানীপুর থেকে এই নিয়ে তিনবার জিতলেন মমতা। এর আগে চলতি বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারলেও দলের কান্ডারি ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই তৃণমল জেতে ২১৩টি আসন। এরপর শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে পদত্যাগ করে মমতাকে লড়ার সুযোগ করে দেন। আর সেই উপনির্বাচনে ভবানীপুরের মানুষের বিপুল সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র হিন্দুস্থান টাইমস বাংলা

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator