খবরটি শুনুন
অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা : অবশেষে বেলাকোবার সাহেববাড়ির তালমা নদীর উপর সেতুটিকে দূর্বল ঘোষণা করল প্রশাসন। সোমবার প্রশাসনের তরফ থেকে সেতুটিকে পরিদর্শন করা হয়। এরপর পরিদর্শনের পর সেতুটিকে দূর্বল ঘোষনা করেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। এবং সেই সাথে সেতুর উপর দিয়ে যাতে চার চাকার কোনো গাড়ি যাতায়াত করতে না পারে তার জন্য সেতুর উপর একটি অস্থায়ী ইটের গাথনী দিয়ে পিলার তৈরি করে দেওয়া হয়।
প্রসঙ্গত, বেলাকোবার সাহেববাড়ির এই ঘাটে বুধবার ছট্ পুজো। এই সময় যাতে কোনো রকম দূর্ঘটনা তার জন্যই এই সিদ্ধান্ত প্রশাসনের। রাজগঞ্জের বিডিও জানান ছট্ পুজোর দিন সেতুর উপর অসংখ্য পূর্নাথীর ভীড় জমে। যানবাহনের ভাড়ে দূর্ঘনা ঘটতে পারে। তাই যতদিন না পযর্ন্ত সেতুর সংস্করণ করা হচ্ছে ততদিন পযর্ন্ত যানচলাচল নিষিদ্ধ থাকবে। এখন প্রশ্ন একটাই, কতদিনে সংস্করণ হবে এই সেতুটি?