#Belakoba বিপুল পরিমাণ নিষিদ্ধ গুটখা সহ গ্রেফতার

Tuesday, November 09, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস, বেলাকোবা : গত ৭ ই নভেম্বর থেকে রাজ‍্যে গুটখা নিষিদ্ধ করেছে রাজ‍্য সরকার। এরপর থেকে চলে পুলিশি অভিযান। মঙ্গলবার সকালবেলায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে বেলাকোবা ফাড়ির পুলিশ। পুলিশ জানায়, এরমধ্যেই একজন বেলাকোবা বাজারের ও আরেকজন বেলাকোবা বটতলার দোকানদার। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ গুটখা। নিষিদ্ধ গুটখা বিক্রির অপরাধে পরে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator