পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে এবার রাস্তায় নামলেন সাংসদ

Thursday, November 11, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে এবার রাস্তায় নামলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় সহ বিজেপি নেতা কর্মীরা। রাজ‍্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ সহ একটি ধিক্কার মিছিল বের করেন তারা অভিযোগ, দেশের প্রায় ২২টি রাজ‍্য ইতিমধ্যে‌ই শুল্ক কমালেও পশ্চিম‌বঙ্গ সরকার পেট্রোল ও ডিজেলের শুল্ক কমায়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের রাস্তায় ধিক্কার মিছিল বের করা হয়। এই আন্দোলন কর্মসূচীতে অংশ নেন বিজেপির জলপাইগুড়ি জেলা যুব সভাপতি পলেন ঘোষ সহ অন‍্যান‍্য নেতা নেত্রীরা। উল্লেখ্য, বর্তমানে লাগামছাড়া জ্বালানি তেলের দামের জন্য নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পেট্রোলে দশ টাকা ও ডিজেলে লিটার প্রতি পাঁচ টাকা কমিয়েছে। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতা নেত্রীরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator