আর ফেরা হল না বাড়িতে, আসার পথেই মর্মান্তিক বাইক দূর্ঘটনায় মৃত্যু

Friday, November 12, 2021
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা : আর ফেরা হল না বাড়িতে। পথেই সব শেষ। শুক্রবার জলপাইগুড়ির রানিনগর লাগোয়া পাঙ্গা বটতলার ৩৩ নং জাতীয় সড়কে ফের ঘটে মর্মান্তিক দূর্ঘটনা। মৃত্যু হয় একজনের। ঘটনায় ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে স্থানীয়রা। পরে অবশ‍্য পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। 

জানা যায় মৃতের নাম সাব্বির আলম। বেলাকোবার বাবু পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক কাজে জলপাইগুড়িতে গিয়েছে। সেখান থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় রানীনগরের পাঙ্গা বটতলা লাগোয়ায় ৩৩ নং জাতীয় সড়ক থেকে আসা পেছন থেকে একটি তেলের ট‍্যাঙ্কারের গাড়ি তাকে মেরে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সেখান থেকে দেহ হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন‍্য। এববিষয়ে জলপাইগুড়ি কতোয়ালি থানার আইসি জানান, পুরো ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator