খবরটি শুনুন
অডিও সংস্করণ
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ট্রাকে করে প্রচুর গাঁজা শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে । সেই সূত্রের উপর ভিত্তি করে রাজগঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সারিয়াম এলাকায় ঘাঁটি গেড়ে অভিযান চালায় । এরপর নির্দিষ্ট ট্রাকটিকে দাঁড় করায় রায়গঞ্জ থানার পুলিশ ।
সেই ট্রাকে তল্লাশি চালিয়ে 237 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ।ঘটনায় গ্রেফতার করা হয় 2 জনকে। পাশাপাশি ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার ২ জন ।ধৃতদের নাম মহম্মদ হুসেন ( 45 ) ও ছোদে শা ( 56 ) । দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা । এদিকে ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানায় ছুটে আসেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর কুমার পাল বিডিও পংকজ কোনার । বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে ।